সংক্ষিপ্ত পরিচিতি
এ বি এম আব্দুস সাত্তার ১৯৫৫ সালের ২ নভেম্বর বগুড়া জেলার গাবতলী উপজেলার মরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রফিক উদ্দিন আহমেদ এবং মাতা বেগম রাশিদা খাতুন। শৈশব থেকেই তিনি অধ্যবসায় ও মেধার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
বর্তমানে তিনি ঢাকার বড় মগবাজারের ইস্টার্ন টিউলিপ অ্যাপার্টমেন্টের ৮০৩ নম্বর ফ্ল্যাটে বসবাস করছেন। তাঁর স্থায়ী ঠিকানা বগুড়া জেলার গাবতলী উপজেলার মরিয়া গ্রামে।
শিক্ষা জীবন
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতক (১৯৭৬) এবং স্নাতকোত্তর (১৯৭৭) ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ডিগ্রি লাভ করেন।
পেশাগত দায়িত্ব
১৯৮৩ সালে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর সরকারি কর্মজীবন শুরু হয়। এরপর তিনি ঠাকুরগাঁও সদর ও কাহারোল উপজেলায় উপজেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে তিনি গাজীপুর, ময়মনসিংহ এবং নীলফামারী জেলার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দিনাজপুর ও শেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে তাঁর দক্ষ পরিচালনায় জনগণের জীবনমানের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০০৪ সালে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ লাভ করেন, যেখানে তিনি দেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে বিশেষ অবদান রাখেন।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিনি যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং শেষপর্যন্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সচিব পদে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
বর্তমান দায়িত্বসমূহ
বর্তমানে এ বি এম আব্দুস সাত্তার নিম্নলিখিত পদগুলোতে দায়িত্ব পালন করছেনঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব
সাধারন সম্পাদক, অফিসার্স ক্লাব ঢাকা (OCD)
সভাপতি, বিসিএস (প্রশাসন) কল্যাণ সমিতি
উপদেষ্টা, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ম্যানেজমেন্ট (BIAM)
সহ-সভাপতি, পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি (PMRS)
প্রধান সমন্বয়কারী, বৈষম্য বিরোধী কর্মচারি ঐক্য ফোরাম
সভাপতি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, রমনা, ঢাকা
পেশাগত প্রশিক্ষণ ও বিদেশ সফর
তিনি দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে:
বিদেশে:
Building Quality Through Organizational Development and Capacity Building
Forum on Labor-Management Cooperation Linked Wage System
দেশে:
বুনিয়াদী প্রশিক্ষণ
আইন প্রশিক্ষণ
ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ
ট্রেজারি প্রশিক্ষণ
প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা
সিনিয়র স্টাফ কোর্স
ম্যানেজিং অ্যাট দ্য টপ (MATT-2) ইত্যাদি
তিনি সরকারি কাজে যুক্তরাজ্য, জাপান, চীন, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত এবং শ্রীলঙ্কাসহ একাধিক দেশ সফর করেছেন, যা তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।